Logo
Logo

লেখাপড়া হোক জ্ঞান অর্জনের জন্য, পেশার জন্য নয়।

নোটিশঃ

আমাদের কথা

আমরা জানি, শিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষা অর্জনের মধ্য দিয়ে ব্যক্তির জ্ঞান ও আচরনের কাঙ্খিত পরিবর্তন ঘটে। আদর্শ মানুষ তৈরীতে জ্ঞানভিত্তিক সুশিক্ষার কোনো বিকল্প নেই। আর এ লক্ষ্য কে সামনে রেখে ২০২৪ ইং সনে Mollakua Islamic Pre-Cadet Academy প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত আমরা স্থানীয়ভাবে শুধুমাত্র ঝিনাইদহ জেলার, কালীগঞ্জ উপজেলাধীন মোল্লাকোয়া গ্রামে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। আমাদের শিক্ষা কার্যক্রম প্লে শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পরিচালিত হচ্ছে।

নৈতিক গুনাবলী সম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের মূল লক্ষ্য। আর এ লক্ষ্যে আমরা সাধারন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপরও সমান গুরুত্বারোপ করেছি। আমরা বয়স অনুযায়ী ছাত্র-ছাত্রীদেরকে সহীহ শুদ্ধভাবে কোরান পড়তে শেখা, প্রয়োজনীয় হাদীস সমূহ জানা, দৈনন্দিন জীবন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল শিক্ষা প্রদান করছি।

শিক্ষার বাণিজ্যিকীকরণ এর কুফল স্বরুপ বর্তমানে অভিভাবকদের মধ্যে অহেতুক অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। অভিভাবকদের এই অসুস্থ প্রতিযোগিতাকে উসকে দিতে অপ্রয়োজনীয় বইয়ের বোঝা বাড়িয়ে বাচ্চাদের শৈশবকে কেড়ে নেওয়া হচ্ছে। সারাক্ষণ পড়ার চাপে পিষ্ট হয়ে ছোট্ট সোনামনিরা বইয়ের পাতায় আবদ্ধ, ক্লান্ত এবং অথর্ব প্রজন্মে পরিণত হচ্ছে। যা মোটেও কাম্য নয়। আমরা এক্ষেত্রে প্রয়োজনীয় পাঠ্য বইয়ের পাশাপাশি আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার লক্ষ্যে বয়স অনুযায়ী গঠনমূলক সিলেবাস প্রণয়ন এবং অনুসরণ করছি।

তথ্য প্রযুক্তির এই বিশ্বে আগামী প্রজন্মকে এগিয়ে নিতে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা ও একাডেমিক কার্যক্রমে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বয়স অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং কিডস্ প্রোগ্রামিং এর ব্যবস্থা করছি। আমাদের ডাইনামিক ওয়েবসাইটে প্রতিনিয়ত শিক্ষক, শিক্ষার্থী, ক্লাস, পরীক্ষাসহ প্রতিষ্ঠানের সকল ইনফরমেশন আপডেট করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আলাদা অনলাইন প্যানেল যেখানে প্রতিটি ক্লাসের উপস্থিতি, আউটলাইন ভিডিও, ক্লাস শেষে প্রত্যেক ছাত্র-ছাত্রীর পাঠ মূল্যায়ন, পরীক্ষা, রেজাল্ট ইত্যাদি বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রশ্ন তৈরি এবং পরীক্ষা পদ্ধতিতেও আমরা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি।

আমরা বিশ্বাস করি, লেখাপড়া হবে জ্ঞান অর্জনের জন্য, পেশার জন্য নয়, যেন জ্ঞানভিত্তিক মেধাবী প্রজন্ম উপহার দিতে পারি।

© 2026 Mollakua Islamic Pre-Cadet Academy কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত